শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
দ্বিতীয় সন্তানের মা হলেন বুললী হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু খুলনার ট্রিপল মার্ডার: আত্মগোপনেও শেষ রক্ষা হলো না ঘাতক সৎ বাবার, বরিশাল থেকে গ্রেপ্তার সাথিয়া থানা পুলিশের অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার; ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ভারতে একসঙ্গে ১৫ মসজিদ সিলগালা ব্রাজিল প্রস্তুতি ম্যাচে নেইমারকে ছাড়াই মিশরের বিপক্ষে নামবে বিশ্ব পরিবেশ দিবস আজ শিবালয়ের যমুনায় ফের সক্রিয় বালু মাফিয়া চক্রের বিরুদ্ধে অভিযোগ,জাতীয় গ্রিড সংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন দৌলতদিয়া ফেরিঘাটে আবারও ডুবে গেছে যাত্রীবাহী বাস ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
সারাবাংলা বিএনপি'র প্রার্থী আলহাজ্ব নবী উল্লাহ নবীর পক্ষে ৬৬ নং ওয়ার্ডে গণসংযোগ
logo

বিএনপি'র প্রার্থী আলহাজ্ব নবী উল্লাহ নবীর পক্ষে ৬৬ নং ওয়ার্ডে গণসংযোগ

ঢাকা-৫ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন আলহাজ্ব নবীউল্লাহ নবী। আলহাজ্ব নবী উল্লাহ নবী নিজে এবং তার নির্বাচন পরিচালনা সামন্বয় কমিটি মাঠ পর্যায়ে নেতাকর্মী-ভোটারদের মাঝে ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য ৬৬ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক 

আকবর হোসেন ভূঁইয়া নান্টু বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী ডগাইড় বাজার ও আশপাশের এলাকায় ধানের শীষের প্রতীকে আলহাজ্ব নবীউল্লাহ নবীর পক্ষে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেছেন। এ সময় তার সাথে গণসংযোগে অংশগ্রহণ করেন ঢাকা মহানগর দক্ষিণ ৬৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং ৬৬ নং ওয়ার্ড নির্বাচন সমন্বয় কমিটির সদস্য সচিব নূর হোসেন ভূঁইয়া। ৬৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার,সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূইয়া পারভেজ,৬৬ নং ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী রহিমা আক্তার বেবী।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকবর হোসেন ভূঁইয়া নান্টু ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় সহ প্রত্যক্ষভাবে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। 
এবং আগামী দিনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে রাষ্ট্র গঠনের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা ভোটারদের সাথে শেয়ার করেন। এবং ঢাকা-৫ আসনে আলহাজ্ব নবীউল্লাহ নবী কে জয়যুক্ত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ থাকে যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ২৯৮টি নির্বাচনী এলাকায় ১ হাজার ৯৭৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে বুধবার। আজ বৃহস্পতিবার থেকে নির্বাচনী প্রচার-প্রচারণায় মাঠে নেমেছে প্রার্থীরা।

খুঁজুন