শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
দ্বিতীয় সন্তানের মা হলেন বুললী হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু খুলনার ট্রিপল মার্ডার: আত্মগোপনেও শেষ রক্ষা হলো না ঘাতক সৎ বাবার, বরিশাল থেকে গ্রেপ্তার সাথিয়া থানা পুলিশের অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার; ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ভারতে একসঙ্গে ১৫ মসজিদ সিলগালা ব্রাজিল প্রস্তুতি ম্যাচে নেইমারকে ছাড়াই মিশরের বিপক্ষে নামবে বিশ্ব পরিবেশ দিবস আজ শিবালয়ের যমুনায় ফের সক্রিয় বালু মাফিয়া চক্রের বিরুদ্ধে অভিযোগ,জাতীয় গ্রিড সংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন দৌলতদিয়া ফেরিঘাটে আবারও ডুবে গেছে যাত্রীবাহী বাস ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
সারাবাংলা বিএনপি মনোনীত লক্ষ্মীপুর–৪ কেন্দ্র প্রধান ও পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা
logo

বিএনপি মনোনীত লক্ষ্মীপুর–৪ কেন্দ্র প্রধান ও পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা

রিয়াজুল ইসলাম বাচ্চু, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত লক্ষ্মীপুর–৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব এ বি এম আশরাফ উদ্দিন নিজান–এর নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত হলো কেন্দ্র প্রধান ও পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা।

এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থীর চিফ মিডিয়া ম্যানেজার, কলামিস্ট, সমাজসেবক, রাজনৈতিক বিশ্লেষক ও মানবাধিকার কর্মী ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম।

তিনি নির্বাচন পরিচালনায় শৃঙ্খলা, সাংগঠনিক দক্ষতা, ভোটার অধিকার সংরক্ষণ, কেন্দ্র ব্যবস্থাপনা এবং একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার কৌশল নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ কর্মশালা নির্বাচনী মাঠে নেতাকর্মীদের আরও সচেতন, সংগঠিত ও দক্ষ করে তুলবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খুঁজুন