বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
রাজনীতি বিএনপি কোনো চক্রান্তে পা দেবে না: মির্জা আব্বাস
logo

বিএনপি কোনো চক্রান্তে পা দেবে না: মির্জা আব্বাস

যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই সন্ত্রাসের মাধ্যমে নির্বাচন বানচালের চক্রান্ত করছে, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কারণ তারা নির্বাচনের জন্য প্রস্তুত নয়। তিনি স্পষ্ট করে বলেন, বিএনপি কোনো চক্রান্তে পা দেবে না।

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত খতমে কোরআন, দোয়া ও শোক সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি দেশের সব মানুষ কৃতজ্ঞ। আজ যে কথা বলার সুযোগ, নির্বাচন করার সুযোগ পাওয়া যাচ্ছে, তা তার ত্যাগের ফল। তিনি নিজের জীবনের বিনিময়ে দেশ ও গণতন্ত্রকে রক্ষা করেছেন।

বারডেম কর্মকর্তা-কর্মচারী ঐক্যপরিষদের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি কিছু বললেই তা বিকৃতভাবে প্রচার করা হয়। বাংলাদেশ ব্যাংকে যাওয়ার ক্ষেত্রে ১১টি কার্ড নিয়ে নিয়ম মেনেই গিয়েছি। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, যেন শুধু আমার এলাকাতেই নির্বাচন হচ্ছে। তিনি নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকার আহ্বান জানিয়ে বলেন, শুধু লাইক বা শেয়ার নয়, যুক্তিসংগতভাবে লিখে জবাব দিতে হবে।

একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুল অর্থ ব্যয় করছে বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, তাদের লক্ষ্য তাকে রাজনৈতিকভাবে ব্যর্থ করা।

ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত ১২ দলীয় জোটের প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, তিনি একজন অপরিপক্ক ব্যক্তি। এমন একজন সংসদে গেলে কী হবে, তা আল্লাহই ভালো জানেন।


খুঁজুন