র্যাব নিয়মিত সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৯ জুন ২০২৫ তারিখে র্যাব- ১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যর ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারে যে, নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার চৌরাস্তা এলাকায় কতিপয় ব্যক্তি আগ্নেয়াস্ত্র সহ অবস্থান করছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৯ জুন ২০২৫ তারিখ র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার চৌরাস্তা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০১ (এক) টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০৩ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী ১। মোঃ তরিকুল হোসেন (২৫), পিতা- তারা মিয়া, সাং- ছোনাপ (ভূলতা), থানা- রূপগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ ও ২। মোঃ সুজন (২৯), পিতা- মোঃ নুরুল ইসলাম @ নিরু মিয়া, সাং- মুড়াপাড়া, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ’দ্বয়কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী মোঃ সজিব @ সুজন (২৯) এর বিরুদ্ধে ১। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার এফআইআর নম্বর- ১০, তারিখ ১০/০৩/২০১২, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ৯(ক), ও ২। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার এফআইআর নম্বর- ৬১, তারিখ ২২/০৮/২০১১, ধারা- ১৪০/৪৪৭/৩২০/৩০৭/৩২৬/৩২৪/৩২৫/৩৭৯ পেনাল কোড ১৮৬০ মামলা রয়েছে এবং উল্লেখিত মামলায় সে ইতি পূর্বে গ্রেফতার হয়েছিল।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। তারা বেশ কিছুদিন যাবৎ অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে নারায়নগঞ্জ জেলার আড়াইহাজারসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজী ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।
উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব