বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
জাতীয় বীর ফায়ারফাইটার শামীম আহমেদ’র জানাজা সম্পন্ন
logo

বীর ফায়ারফাইটার শামীম আহমেদ’র জানাজা সম্পন্ন

টঙ্গীতে কেমিক্যালের আগুন নির্বাপণে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুবরণকারী ফায়ারফাইটার শামীম আহমেদ-এর জানাজা সম্পন্ন হয়েছে। আজ ২৩ সেপ্টেম্বর রাত ০৮:০০ ঘটিকার সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। 

জানাজায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব মোঃ খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসিসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।  

জানাজা অনুষ্ঠানের আগে শহিদ শামীম আহমেদ-এর কফিনে শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় অগ্নিসেনাদের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে প্রয়াত ফায়ারফাইটারের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করে শোনানো হয়। প্রয়াত ফায়ারফাইটারের বড় ভাই সংক্ষিপ্ত বক্তব্য দেন। 

তারা শামীম-এর পরিবারের পক্ষ থেকে সকলের কাছে মরহুমের জন্য ক্ষমা ও দোয়ার আবেদন জানান। বক্তব্য শেষে জানাজা আদায় ও দোয়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ। 

জানাজা শেষে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমের সাথে কথা বলেন। এরপর ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ শামীম আহমেদ’র লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পিজাহাটির উদ্দেশে যাত্রা শুরু করে। শিশুকালে বেড়ে ওঠা নিজ গ্রামের মাটিতেই চিরনিদ্রায় শায়িত হবে প্রয়াত ফায়ারফাইটার শামীম আহমেদ’র মরদেহ। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন