বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের পর ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী
সারাবাংলা বড়াইগ্রামের সাংবাদিক কন্যা জেবা আফিয়া আঁখির কৃতিত্বপূর্ণ অর্জন
logo

বড়াইগ্রামের সাংবাদিক কন্যা জেবা আফিয়া আঁখির কৃতিত্বপূর্ণ অর্জন

নাটোর প্রতিনিধ: ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী জেবা আফিয়া আঁখি তার আত্মবিশ্বাসী ও প্রভাবশালী বক্তৃতার মাধ্যমে ইসলামিক পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় ৫ম স্থান অর্জন করেছেন।

গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে Eastern University-এর Business & Social Entrepreneurship Club-এর আয়োজনে অনুষ্ঠিত ইসলামিক টপিকভিত্তিক পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল ইসলামিক জ্ঞানভিত্তিক বার্তা সৃজনশীলভাবে উপস্থাপন করা এবং বক্তৃতা দক্ষতার মাধ্যমে নিজেকে প্রকাশের সুযোগ প্রদান করা।

জেবা আফিয়া আঁখি তার প্রস্তুতি, স্পষ্ট বক্তব্য ও আত্মবিশ্বাসের কারণে বিচারকদের নজর কাড়েন। তিনি এই অর্জনের বিষয়ে বলেন, “এটি আমার জন্য একটি অনুপ্রেরণার মুহূর্ত। আমি আরও চেষ্টা করব আমার পাবলিক স্পিকিং ও নেতৃত্বের দক্ষতা উন্নয়নে।”
জেবা বর্তমানে Eastern University-এর BBA প্রোগ্রামের ১ম বর্ষের ১ম সেমিস্টারের শিক্ষার্থী এবং নাটোরের বড়াইগ্রামের সিনিয়র সাংবাদিক পিকেএম আব্দুল বারীর একমাত্র কন্যা।

মঙ্গলবার (৭ এপ্রিল) অত্র ইউনিভার্সিটি মিলানায়তনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম ইকবাল আজীম (ডিন ও অধ্যাপক), সৈয়দ হাবিব আনোয়ার পাশা (বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক), ড. ফারহানা খান (ডিরেক্টর, IFBI ও সহযোগী অধ্যাপক) এবং ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ কায়েস খান। 

প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এছাড়াও সকল অংশগ্রহণকারীকে প্রদান করা হয় অংশগ্রহণ সনদ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদরা মনে করেন, এ ধরনের পাবলিক স্পিকিং প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেবা আফিয়া আঁখির এই অর্জন তার ভবিষ্যতের একাডেমিক ও পেশাগত জীবনের পথচলায় নতুন অনুপ্রেরণার আলো জ্বালাবে।

খুঁজুন