বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই উন্নয়ন বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত
logo

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই উন্নয়ন বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই উন্নয়ন’ বিষয়ক সিম্পোজিয়াম আজ বৃহস্পতিবার ২০ নভেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সভাকক্ষে অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) এবং কুয়েটের যৌথ আয়োজনে সিম্পোজিয়ামে প্রধান অতিথি ছিলেন বিইপিআরসি চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন। 

মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেন, বর্তমানে বিদ্যুৎ ও জ¦ালানি খাতে বড় ধরনের সংস্কার ও বিনিয়োগ না হলে আগামীতে এ খাত সরবরাহ সংকটে পড়তে পারে। টেকসই বিদ্যুৎ ও জ¦ালানি সরবরাহ নিশ্চিতে আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের বিকল্প নেই। 

তাই আমাদের বিদ্যুৎ ও জ¦ালানি গবেষক সংখ্যা বাড়াতে হবে। বিশেষজ্ঞদের সক্ষমতা কাজে লাগিয়ে এ খাতকে পুর্নগঠন করা সম্ভব। জ¦ালানি একটি অর্থনীতির ভিত্তি, তাই এটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিইপিআরসি’র সদস্য (অতিরিক্ত সচিব) ড. মোঃ রফিকুল ইসলাম।

ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক্স অনুষদের ডিন প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম, মেক্যানিক্যাল অনুষদের প্রফেসর ড. মোঃ আশরাফুল ইসলাম ও বিইপিআরসি’র পরিচালক হাসান মাহমুদ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন