বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
জাতীয় *বাংলাদেশ থেকে অপরিশোধিত তেল নিতে আগ্রহী জাপান*
logo

*বাংলাদেশ থেকে অপরিশোধিত তেল নিতে আগ্রহী জাপান*

বাংলাদেশ থেকে অপরিশোধিত রাইস ব্রান তেল আমদানি করতে চায় জাপানের শীর্ষ রাইস ব্রান তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সানওয়া ইউশি কোম্পানি লিমিটেড।

সোমবার (০৬ অক্টোবর, ২০২৫) বিকেলে এফবিসিসিআই’র মতিঝিল কার্যালয়ে অনুষ্ঠিত ”বাংলাদেশে রাইস ব্রান তেলের বাজার চাহিদা এবং ভবিষ্যৎ সম্ভাবনা” শীর্ষক মতবিনিময় সভায় এই আগ্রহের কথা জানান জাপানের সানওয়া ইউশি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়োজাইমন ইয়ামাগুচি।

সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই’র মহাসচিব মোঃ আলমগীর। অনুষ্ঠানে তিনি বাংলাদেশে ভোজ্যতেলের বাজার সম্ভাবনা, চাহিদা, সরবরাহ ব্যবস্থা এবং বিনিয়োগ সম্ভাবনা বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময়, রাইস ব্রান তেল সংশ্লিষ্ট শিল্পের স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
”বাংলাদেশে রাইস ব্রান তেলের বাজার চাহিদা এবং ভবিষ্যৎ সম্ভাবনা” শীর্ষক মতবিনিময় সভা-2.jpeg 59.41 KB
বহার বৃদ্ধির মাধ্যমে ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমানো সম্ভব। ধান যেহেতু দেশের প্রধান ফসল এবং স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত কাঁচামাল রয়েছে। সেহেতু রাইস ব্রান তেলের বাজার সম্ভাবনা যথেষ্ট।

কৃষি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব (পিআরএল) মোঃ জাকির হোসেন বলেন, বেশকিছু প্রতিষ্ঠান দেশে রাইস ব্রান তেল উৎপাদন করছে। তবে ভোক্তা পর্যায়ে এর চাহিদা তুলনামূলক কম। সেক্ষেত্রে আমরা রপ্তানি বাজার নিয়ে ভাবতেই পারি।

এ সময়, রাইস ব্রান তেল শিল্পে জাপানী বিনিয়োগের পাশাপাশি প্রযুক্তিগত সহযোগিতা আহ্বান করেন এফবিসিসিআই’র মহাসচিব মোঃ আলমগীর। সানওয়া ইউশি কোম্পানি লিমিটেড বাংলাদেশে শিল্প স্থাপন করলে এফবিসিসিআই’র পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা প্রদান করা হবে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় অংশ নিয়ে স্থানীয় ভোজ্যতেল উৎপাদনকারীরা বলেন, অপরিশোধিত তেল রপ্তানি করা হলে দেশে রাইস ব্রান তেলের কাঁচামালের সংকট দেখা দিতে পারে। এক্ষেত্রে অপরিশোধিত তেল রপ্তানির বিপক্ষে মত দেন কেউ কেউ। আবার কেউ কেউ প্রস্তাব দেন অপরিশোধিত তেলের পাশাপাশি বাংলাদেশ থেকে জাপানে পরিশোধিত তেল রপ্তানির।

সভায় রাইস ব্রান তেল শিল্পের বিভিন্ন দিক নিয়ে মূল্যবান তথ্য-উপাত্ত উপস্থাপন করেন এফবিসিসিআই’র সাবেক পরিচালক মোঃ আব্দুল হক। এ সময় আরও বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সাধারণ পরিষদের সদস্য মোঃ জাকির হোসেন নয়ন।
”বাংলাদেশে রাইস ব্রান তেলের বাজার চাহিদা এবং ভবিষ্যৎ সম্ভাবনা” শীর্ষক মতবিনিময় সভা.jpeg 61.96 KB
সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উইংয়ের প্রধান মোঃ জাফর ইকবাল এনডিসি, এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের উপদেষ্টা ব্রি. জে. (অব) আবু নাঈম মোঃ শহীদউল্লাহ, সানওয়া ইউশি কোম্পানি লিমিটেডের কর্পোরেট প্ল্যানিং বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট তাকাকি ইয়ামাগুচি, বাংলাদেশ সুদান জিনিং কটন কোম্পানি লিমিটেডের ম্যানেজিং পার্টনার আগিব আবুল খায়ের, বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন