বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
জাতীয় বাংলাদেশ থেকে ৬ হাজার চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি
logo

বাংলাদেশ থেকে ৬ হাজার চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি

বাংলাদেশ থেকে চলতি বছরে নতুন করে ৬ হাজার দক্ষ চালক নিয়োগ দেবে দুবাই ট্যাক্সি কোম্পানি।এ লক্ষ্যে সোমবার থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে চালক নিয়োগের সাক্ষাৎকার শুরু হবে।

রোববার ( ১৭ মে) রাজধানীতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বাংলাদেশ থেকে দক্ষ চালক নিয়োগে দুবাই ট্যাক্সি কোম্পানিকে ধন্যবাদ জানান।

মন্ত্রী বলেন,‘কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়ায় সরকার সব ধরনের সহযোগিতা দেবে। তিনি দুবাইয়ে প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের বেতন-ভাতার ব্যবস্থা করারও আহ্বান জানান। এ সময় চিকিৎসক, নার্সসহ অন্যান্য পেশাজীবী কর্মী নিয়োগের অনুরোধও জানানো হয়। কোম্পানির প্রতিনিধিরা জানান,‘ বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে কাজ করছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। তারা আরও জানান, বাংলাদেশি কর্মীরা পরিশ্রমী হওয়ায় তাদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেওয়া হয়।

প্রতিনিধিদল জানায়, এবার নতুন করে ১ হাজার ৫০০ চালকসহ মোট ৬ হাজার চালক নিয়োগের পরিকল্পনা রয়েছে। প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, বিদেশ যেতে একজন চালকের অনেক টাকা খরচ হয়। অনেকেই ঋণ নিয়ে বিদেশে যান। তাই অভিবাসন খরচ এক লাখ টাকার মধ্যে রাখার আহ্বান জানান তিনি।

খুঁজুন