রিয়াজুল ইসলাম বাচ্চু: বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার মহামান্য মিস্টার হাজি হারিস বিন হাজি ওসমানের (His Excellency Mr. Haji Haris bin Haji Othman) সাথে আজ এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক ও কৌশলগত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ ঢাকায় ব্রুনাই হাই কমিশনে অনুষ্ঠিত এই ফলপ্রসূ বৈঠকে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট, সমাজসেবক, রাজনৈতিক বিশ্লেষক ও মানবাধিকার কর্মী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র, সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ও ডেমোক্রেসি রিসার্চ সেন্টারের (ডিআরসি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম। তাঁর সাথে বৈঠকে আরও অংশ নেন প্রখ্যাত ইতিহাসবিদ, শিক্ষাবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী লেফট্যানেন্ট কর্নেল (অব.) প্রফেসর ড. আকরাম আলী। বৈঠকে ব্রুনাই হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি মিস্টার রোজাইমি আবদুল্লাহও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকার চলাকালীন মহামান্য হাইকমিশনারের নিকট প্রফেসর ড. আকরাম আলীর সদ্য রচিত সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট ও বিশ্লেষণধর্মী গ্রন্থ “July Revolution: And It’s Aftermath Politics”-এর একটি কপি আনুষ্ঠানিকভাবে উপহার হিসেবে হস্তান্তর করা হয়।
বৈঠকে বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জসমূহ মোকাবেলা এবং দেশের অভ্যন্তরে লুকিয়ে থাকা বিশাল সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে, আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তি (Skilled Manpower) গড়ে তোলার গুরুত্ব এবং বাংলাদেশ ও ব্রুনাই দারুসসালামের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কৌশলগত উপায়সমূহ নিয়ে উভয় পক্ষ ফলপ্রসূ মতবিনিময় করেন।
বৈঠক শেষে ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম জানান, জাতীয় অগ্রগতি এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই চিন্তাশীল ও কৌশলগত মতবিনিময় অত্যন্ত চমৎকার ও কার্যকর ছিল। তিনি ব্রুনাই হাইকমিশনের আন্তরিক আতিথেয়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ ও ব্রুনাইয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং কৌশলগত সংলাপ অনুষ্ঠিত
বাংলাদেশ ও ব্রুনাইয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং কৌশলগত সংলাপ অনুষ্ঠিত
রিয়াজুল ইসলাম বাচ্চু: বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার মহামান্য মিস্টার হাজি হারিস বিন হাজি ওসমানের (His Excellency Mr. Haji Haris bin Haji Othman) সাথে আজ এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক ও কৌশলগত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ ঢাকায় ব্রুনাই হাই কমিশনে অনুষ্ঠিত এই ফলপ্রসূ বৈঠকে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট, সমাজসেবক, রাজনৈতিক বিশ্লেষক ও মানবাধিকার কর্মী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র, সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ও ডেমোক্রেসি রিসার্চ সেন্টারের (ডিআরসি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম। তাঁর সাথে বৈঠকে আরও অংশ
নেন প্রখ্যাত ইতিহাসবিদ, শিক্ষাবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী লেফট্যানেন্ট কর্নেল (অব.) প্রফেসর ড. আকরাম আলী। বৈঠকে ব্রুনাই হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি মিস্টার রোজাইমি আবদুল্লাহও উপস্থিত ছিলেন। সাক্ষাৎকার চলাকালীন মহামান্য হাইকমিশনারের নিকট প্রফেসর ড. আকরাম আলীর সদ্য রচিত সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট ও বিশ্লেষণধর্মী গ্রন্থ “July Revolution: And It’s Aftermath Politics”-এর একটি কপি আনুষ্ঠানিকভাবে উপহার হিসেবে হস্তান্তর করা হয়। বৈঠকে বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জসমূহ মোকাবেলা এবং দেশের অভ্যন্তরে লুকিয়ে থাকা বিশাল সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে, আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তি (Skilled
Manpower) গড়ে তোলার গুরুত্ব এবং বাংলাদেশ ও ব্রুনাই দারুসসালামের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কৌশলগত উপায়সমূহ নিয়ে উভয় পক্ষ ফলপ্রসূ মতবিনিময় করেন। বৈঠক শেষে ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম জানান, জাতীয় অগ্রগতি এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই চিন্তাশীল ও কৌশলগত মতবিনিময় অত্যন্ত চমৎকার ও কার্যকর ছিল। তিনি ব্রুনাই হাইকমিশনের আন্তরিক আতিথেয়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত