শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু খুলনার ট্রিপল মার্ডার: আত্মগোপনেও শেষ রক্ষা হলো না ঘাতক সৎ বাবার, বরিশাল থেকে গ্রেপ্তার সাথিয়া থানা পুলিশের অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার; ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ভারতে একসঙ্গে ১৫ মসজিদ সিলগালা ব্রাজিল প্রস্তুতি ম্যাচে নেইমারকে ছাড়াই মিশরের বিপক্ষে নামবে বিশ্ব পরিবেশ দিবস আজ শিবালয়ের যমুনায় ফের সক্রিয় বালু মাফিয়া চক্রের বিরুদ্ধে অভিযোগ,জাতীয় গ্রিড সংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন দৌলতদিয়া ফেরিঘাটে আবারও ডুবে গেছে যাত্রীবাহী বাস ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা
জাতীয় বাংলাদেশ ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে
logo

বাংলাদেশ ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে

বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৬০টির । ঘোষিত ফল অনুযায়ী বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ১৯৭টি আসনে জয় পেয়েছেন। এর মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে আগামী সরকার গঠনের পথ সুগম হয়েছে। নতুন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান। এর ফলে টানা ৩৫ বছর পর বাংলাদেশ আবার একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে। বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে এসব ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফল অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা ৫৮টি আসনে জয়ী হয়েছেন। অন্যদিকে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা চারটি আসনে বিজয়ী হয়েছেন। তথ্য অনুযায়ী, সর্বশেষ ১৯৮৮ সালে এরশাদ সরকারের সময় কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯০ সালের পর থেকে দীর্ঘ সময় ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাই দেশের সরকার প্রধানের দায়িত্বে ছিলেন।

এদিকে নির্বাচনী বিজয় ঘিরে কোনো ধরনের বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছে বিএনপি। দলটির প্রেস উইং জানিয়েছে, নিরঙ্কুশ বিজয়ের জন্য কৃতজ্ঞতা জানাতে শুক্রবার বাদ জুমা সারা দেশে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একইসঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হবে।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকালবেলায় ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ব্যাপক ভিড় দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ভোট শেষে সন্ধ্যা থেকে শুরু হয় গণনা।

প্রসঙ্গত, শেরপুর-৩ ঝিনাইগাতী-শ্রীবরদী আসনের নির্বাচন স্থগিত থাকায় এবার ২৯৯ আসনে মোট ২ হাজার ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ছিলেন ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র ২৭৪ জন এবং নারী প্রার্থী ৮৩ জন। নারী প্রার্থীদের মধ্যে দলীয় ছিলেন ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন। এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ছিলেন ১ হাজার ২৩২ জন। বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য ১২৪টি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়।

খুঁজুন