বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা বালিয়াডাঙ্গীতে যুবলীগ নেতা গ্রেফতার
logo

বালিয়াডাঙ্গীতে যুবলীগ নেতা গ্রেফতার

শহীদুল্লাহ্ সিদ্দিকী, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। উপজেলার দুওসুও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আনছারুল হককে (৪০) শুক্রবার রাত ৯ টার দিকে কালমেঘ বারঢালী বাজার হতে গ্রেফতার করা হয়। এলাকাবাসী জানায়, তার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে থানায়।

গ্রেফতারকৃত আনছারুল ইসলাম উপজেলার লালাপুর গ্রামের সাবেক মেম্বার আমিজ উদ্দীনের পুত্র। জানা যায়, ইতোপূর্বে চাঁদাবাজি মামলায় পুলিশ গ্রেফতার করে তাকে জেল হাজতে পাঠায়। ক’দিন পরেই জামিনে মুক্তি পেয়ে এলাকার সাধারণ মানুষের কাছে আবারো চাঁদাবাজি শুরু করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) দিবাকর অধিকারী বলেন, দুওসুও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আনছারুল হকের বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক মামলা রয়েছে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন