বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা বাগেরহাটের রামপালে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ০৭ জন আহত
logo

বাগেরহাটের রামপালে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ০৭ জন আহত

বাগেরহাটের রামপালে বাস ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও আরও ০৭ জন আহত হয়েছেন।শুক্রবার ০৭ নভেম্বর দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের তেতুলিয়া সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মোঃ এমরান হোসেন জানান, মোংলা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এ সময় বাসটি ব্রেক করলে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত হয় ৭ জন। আহতরা বাস ও মোটরসাইকেলের আরোহী। 

পরে তাদের উদ্ধার করে রামপাল উপজেলার ঝনঝনিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন