বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা বাগেরহাটের চিতলমারীতে সাড়ে ৩৮ হাজার শিশুকে টাইফয়েড টিকাদানের পরিকল্পনা
logo

বাগেরহাটের চিতলমারীতে সাড়ে ৩৮ হাজার শিশুকে টাইফয়েড টিকাদানের পরিকল্পনা

বাগেরহাটের চিতলমারীতে আগামী ১২ অক্টোবর টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার ২৭ আগস্ট বেলা ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শর্মী রায়ের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স ইমুনাইজেশন মেডিকেল অফিসার চিকিৎসক রিয়াসাত আজীম রাফাত, চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক মোঃ মুক্তি বিশ্বাস ও মেডিকেল অফিসার এম আর ফরাজী।

সভায় বক্তরা বলেন, দেশে আগামী ১২ অক্টোবর টাইফয়েড টিকাদান শুরু হবে। এক মাস ব্যাপী অর্থাৎ ১১ নভেম্বর পর্যন্ত এ টিকাদান চলবে। 

এ জন্য ইতোমধ্যে ‘ভ্যাক্সি-পে’ ‘VaxEPI’ ওয়েব সাইটে নিবন্ধন শুরু হয়ে গেছে। ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়সের শিশুরা এই টিকা সরকারি ভাবে ফ্রি পাবেন। চিতলমারী উপজেলায় ৩৮ হাজার ৪৩৭ জন শিশু রয়েছে। সকল শিশুকে টাইফয়েড টিকাদানের পরিকল্পনা রয়েছে।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রভাত হালদার, কারিগরি শিক্ষক প্রতিনিধি এস এম ইদ্রিসুর রহমান, প্রাথমিক শিক্ষক প্রতিনিধি মুকুল কিশোর মজুমদার। 

মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি কে এম রাজু আহম্মেদ, ইসলামিক ফাউন্ডেশনের মোঃ শহিদুল ইসলাম, ব্র্যাকের মোঃ নাজিম উদ্দিন, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম সুলতান সাগর ও সাধারন সম্পাদক মোঃ তহিদুল ইসলাম বাবু প্রমূখ।

খুঁজুন