বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
সারাবাংলা বাগেরহাটে সাংবাদিক হত্যার বিচার ও শাস্তির দাবিতে বাগেরহাট প্রেসক্লাবের মানববন্ধন
logo

বাগেরহাটে সাংবাদিক হত্যার বিচার ও শাস্তির দাবিতে বাগেরহাট প্রেসক্লাবের মানববন্ধন

বাগেরহাটে কর্মরত দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার এস. এম. হায়াত উদ্দিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ০৪ অক্টোবর দুপুরে বাগেরহাট প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে বাগেরহাট প্রেসক্লাব।

মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী, আইনজীবী, সমাজসেবক ও সাধারণ মানুষ অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, একজন নির্ভীক ও ন্যায়নিষ্ঠ সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও ন্যায়ের শাসনের প্রতি এক গভীর আঘাত। তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম,এসময় জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা একাত্মতা প্রকাশ করেন এবং নিহত সাংবাদিকের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন