বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের পর ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী
সারাবাংলা বাগেরহাটে চারটি আসন বহালের দাবীতে সর্বদলীয় কর্মসূচির অংশ ৪৮ ঘন্টা হরতাল চলছে
logo

বাগেরহাটে চারটি আসন বহালের দাবীতে সর্বদলীয় কর্মসূচির অংশ ৪৮ ঘন্টা হরতাল চলছে

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা কর্মসুচির অংশ হিসেবে ফকিরহাট উপজেলায় ৪৮ ঘন্টা হরতাল চলছে। এসময় ফলতিতা মৎস্য আড়ৎ বন্ধ করে দেয় হরতাল সমর্থনকারীরা। এছাড়াও সকল দোকান-পাট বন্ধ দেখা গেছে।

আজ বুধবার ১০ সেপ্টেম্বর ৪৮ ঘন্টা হরতালের প্রথমদিন সকালে হরতাল সমর্থনকারী দক্ষিনাঞ্চলের সর্ববৃহৎ ফকিরহাট ফলতিতা মৎস্য আড়ৎ বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছে মৎস্য ব্যবসায়ি ও চাষীরা।

এদিন সকাল থেকে ফকিরহাট সড়ক ও মহাসড়কে দূরপাল্লার কোনো পরিবহন যাতায়াত করতে দেখা যায়নি। ফকিরহাট বিশ্বরোড় মোড়, কাটাখালী চত্ত্বর সহ বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, দূরপাল্লার বাস চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। তবে গ্রাম অঞ্চল দিয়ে সীমিত আকারে ব্যাটারি চালিত ইজিবাইক ও ভ্যান চলতে দেখা গেছে। 

হরতালের কারণে উপজেলার সকল দোকানপাটও বন্ধ রয়েছে। জরুরী প্রয়োজনে কিছু ফার্মেসীর দোকান খোলা দেখা গেছে। তবে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 

মহাসড়কে সীমিত আকারে কিছু মটরসাইকেল চলতে দেখা গেছে। স্কুল-কলেজের অফিস খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়েনি। সড়ক ও মহাসড়কের বিভিন্ন স্থানে ট্রাক, বাঁশ ও কাঠের গুড়ি ফেলে সড়কে ব্যারিকেট দিয়ে রাখে। তবে এ্যাম্বুলেন্সসহ জরুরী পরিবহনগুলো ছেড়ে দিতে দেখা গেছে।

এদিকে হরতাল সমর্থনে এবং চারটি আসন বহাল রাখার দাবীতে মহাসড়কে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মিরা। 

এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মিরা জানান, বাগেরহাট জেলায় চারটি সংসদীয় আসন পুনবহাল না করা হলে লাগাতার কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

খুঁজুন