বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা বাবু কৃষ্ণ নন্দীর বিরুদ্ধে লাগাতার মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে- সংবাদ সম্মেলন করেন
logo

বাবু কৃষ্ণ নন্দীর বিরুদ্ধে লাগাতার মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে- সংবাদ সম্মেলন করেন

ভারতের বিতর্কিত ওয়ার্ল্ড হিন্দু স্টাগলের প্রতিষ্ঠাতা সভাপতি শিপন কুমার বসুর মিথ্যাচারের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার ১১ ডিসেম্বর সাংবাদিক সম্মেলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী।

আজ খুলনায় আয়োজিত সংবাদ সম্মেলনে কৃষ্ণ নন্দী অভিযোগ করেন, ভারতে অবস্থানরত শিপন কুমার বসু একজন “ব্ল্যাকমেইলার ও আন্তর্জাতিক চাঁদাবাজ।

” তিনি দাবি করেন, বসু তার মোবাইল নম্বর সংগ্রহ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও জীবননাশের হুমকি দিয়েছেন এবং হিন্দু হয়েও জামায়াতে যোগদান করার কারণে তাকে অবমাননাকর কথাবার্তা বলেছেন।

কৃষ্ণ নন্দী বলেন, মনোনয়ন পাওয়ার পর তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে। তিনি এসব “কুৎসা রটনা ও মিথ্যাচারের” কঠোর প্রতিবাদ জানান এবং জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ১ ডিসেম্বর খুলনায় অনুষ্ঠিত ৮ দলীয় বিভাগীয় সম্মেলনের শেষে জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান তাকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেন। 

এই সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে জামায়াতে ইসলামী একটি “অসম্প্রদায়িক রাজনৈতিক দল”—যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও জাতিগোষ্ঠীসহ সব নাগরিকের সমান মর্যাদা রয়েছে।

তিনি জানান, পূর্বঘোষিত প্রার্থী বটিয়াঘাটা উপজেলার আমীর মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ তাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং তারা এখন একসঙ্গে নির্বাচনী প্রচারণা পরিচালনা করছেন। “আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই; তার প্রতি আমি কৃতজ্ঞ,” বলেন কৃষ্ণ নন্দী।

দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে ব্যাপক জনসমর্থনের দাবি করে কৃষ্ণ নন্দী বলেন, “আমি বিজয়ী হলে সংসদে দাকোপ–বটিয়াঘাটার মানুষের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখব।” সংবাদ সম্মেলনের শেষে তিনি সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

খুঁজুন