বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা আটক ৫৬ বাংলাদেশী জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের নৌ বাহিনী
logo

আটক ৫৬ বাংলাদেশী জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের নৌ বাহিনী

আমান উল্লাহ, কক্সবাজার:- টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী সাগরে মাছ ধরার সময় ছয়টি ট্রলারসহ বাংলাদেশি ৫৬ জেলেকে ধরে নিয়ে গিয়ে ১০  ঘন্টা পর ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী।গত বুধবার রাত সাড়ে ১১ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান।ধরে নিয়ে যাওয়া ৬ টি ট্রলারের মালিকরা হল, টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকার মোঃ বশির আহমদ, মোঃ আমিন, নুরুল আমিন, আব্দুর রহিম, মোঃ শফিক।

এদের মধ্যে মোঃ শফিকের মালিকাধীন ২ টি ট্রলার রয়েছে।ভূক্তভোগী ট্রলার মালিকদের বরাতে লে. কর্নেল আশিকুর রহমান বলেন, সকালে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী দক্ষিণ-পশ্চিম সাগরে বাংলাদেশি জেলেদের কিছু ট্রলার মাছ ধরছিল। এগুলোর মধ্যে ৬ টি ট্রলার মাছ ধরার এক পর্যায়ে সাগরে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ে। এতে মিয়ানমার নৌবাহিনী এসব ট্রলারের জেলেদের ধরে নিয়ে যায়। পরে বাংলাদেশি মালিকানাধীন ট্রলারগুলো থেকে মাছ, জাল ও খাদ্যদ্রব্য ছিনিয়ে নেয় মিয়ানমার নোবাহিনী।

এরপর রাত সাড়ে ১০ টার দিকে বাংলাদেশি জেলেদের ছেড়ে দিয়েছে। বিজিবির এ কর্মকর্তা বলেন, সাগরে মাছ ধরার এক পর্যায়ে মিয়ানমার জলসীমার অভ্যন্তরে ঢুকে পড়ায় দেশটির নৌবাহিনীর সদস্যরা এসব জেলেদের ধরে নিয়ে গিয়েছিল। পরে ট্রলারগুলোতে থাকা মাছ, জাল ও খাদ্যদ্রব্য ছিনিয়ে নেওয়ার পর রাত সাড়ে ১০ টার দিকে ছেড়ে দিয়েছে।রাতে ছেড়ে দেওয়ার পর ধরে নিয়ে যাওয়া জেলেরা স্ব স্ব বাড়ীতে ফিরেছেন বলে জানান, লে. কর্নেল আশিকুর রহমান।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন