বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
সারাবাংলা আশুলিয়া সাংবাদিক ক্লাবের ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
logo

আশুলিয়া সাংবাদিক ক্লাবের ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

ঢাকার আশুলিয়ায় নবগঠিত “আশুলিয়া সাংবাদিক ক্লাব”-এর সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) স্থানীয় এক রেস্টুরেন্টে সাংবাদিকদের এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিকবৃন্দ। গঠিত আহ্বায়ক কমিটিতে মো: শামীম আহমেদ -কে আহ্বায়ক, জাকির আহমেদ জীবনকে যুগ্ম- আহবায়ক ও কেএম সবুজ -কে সদস্য সচিব এবং ১নং সদস্য সোহান আহমেদ সানাউল,বাবু তিস্তা,জহুরুল ইসলাম,আব্দুল্লাহ আল মনির কে সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সভায় বক্তারা বলেন, আশুলিয়ায় কর্মরত সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও অধিকার রক্ষার লক্ষ্যে এ সংগঠন কার্যকর ভূমিকা রাখবে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করে নিয়মিত কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উপস্থিত সাংবাদিকরা নবগঠিত আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনের উন্নয়নে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন