বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
অপরাধ আশুলিয়ায় পুলিশ অফিসারের উপর নৃশংস হামলার ঘটনায় শিহাব হোসেন গ্রেফতার
logo

আশুলিয়ায় পুলিশ অফিসারের উপর নৃশংস হামলার ঘটনায় শিহাব হোসেন গ্রেফতার

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার বাংলাবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি ধরতে গিয়ে নৃশংস হামলার শিকার হয়েছেন পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে শিহাব হোসেন নামের একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি ২০২৬ইং) সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার। এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গোমাইল বাংলাবাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার পুলিশ সদস্য হলেন, আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম। তিনি বর্তমানে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

গ্রেফতারকৃত শিহাব হোসেন (২২) আশুলিয়ার গোমাইল এলাকার মঞ্জুর আহমেদের ছেলে। তিনি হত্যা মামলার পলাতক আসামি ও স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদারের শ্যালক বলে জানা যায়। থানা পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দায়ের হওয়া হত্যা মামলার আসামি যুবলীগ নেতা সোহেল শিকদারকে গ্রেফতার করতে গোমাইল বাংলাবাজার বাঁশঝাড় এলাকায় অভিযানে যান। 

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা এসআই মনিরুল ইসলামের ওপর অতর্কিত নৃশংস হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হোন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

খুঁজুন