বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
সারাবাংলা আশুলিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকভর্তি ৩০টি গরু ডাকাতি-পুলিশের অভিযান চলমান
logo

আশুলিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকভর্তি ৩০টি গরু ডাকাতি-পুলিশের অভিযান চলমান

ঢাকার আশুলিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকভর্তি ৩০টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫টি মৃত গরু ও ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (৩০ নভেম্বর ২০২৫) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান। এর আগে গত শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে বগুড়া আসা ৩০টি গরু নিয়ে একটি ট্রাকে গরুর মালিক রওনা হোন, রাত ২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস ট্রাকের গতি রোধ করে, এরপর ট্রাকের চালক ও গরুর মালিককে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা গরুসহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীরা আশুলিয়া থানা পুলিশকে বিস্তারিত ঘটনা জানায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে সকালে অভিযান চালিয়ে ময়মনসিংহ এলাকা থেকে ৫টি গরু ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান চলমান রয়েছে। তবে রাত পর্যন্ত কোনো ডাকাতকে আটক করা যায়নি। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন