বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
সারাবাংলা আশুলিয়ায় কুখ্যাত মাদক কারবারি শরিফুল ১৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র‍্যাব
logo

আশুলিয়ায় কুখ্যাত মাদক কারবারি শরিফুল ১৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র‍্যাব

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. শরিফুল ইসলাম (২৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। এ সময় তার হেফাজত থেকে ১ হাজার ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় বিসমিল্লাহ আজমেরি টাওয়ারের নিচ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. শরিফুল ইসলাম (২৯) আশুলিয়ার বাইপাইল মন্ডলবাড়ী এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার বাইপাইল এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে, পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. শরিফুল ইসলাম নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ হাজার ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ টি মোবাইল উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতার আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন