বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে চোর ও ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার
logo

আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে চোর ও ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

হেলাল শেখ: ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে চোর ও ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ।

বুধবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে  ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত ৩ ফেব্রুয়ারি ২০২৬ ইং রাত সাড়ে ১০টার দিকে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-আশুলিয়ার নয়ারহাট বেলতলার নয়ন খান (৪০), সাভারের তোফাজ্জল হোসেন (৪২), আশুলিয়া এলাকা থেকে মোঃ সবুজ শেখ (২৮) এবং মোঃ বদর শেখ (৪০)।

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে তারা সাভার, আশুলিয়া ও ধামরাই থানাধীন এলাকায় ছিনতাই, চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

এছাড়াও আসামিদের সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়-১নং আসামীর বিরুদ্ধে ৩টি,
২নং আসামীর বিরুদ্ধে ২টি এবং ৪নং আসামীর বিরুদ্ধে ৩টিসহ একাধিক মামলা রয়েছে।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ছিনতাইকারী ও চোর চক্রের সদস্যদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

খুঁজুন