বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা আশুলিয়ায় ডেঙ্গুজ্বর প্রতিরোধ র‍্যালীতে ওষুধের ২৫% কমিশন বৃদ্ধির দাবি!
logo

আশুলিয়ায় ডেঙ্গুজ্বর প্রতিরোধ র‍্যালীতে ওষুধের ২৫% কমিশন বৃদ্ধির দাবি!

আর কোনো আতঙ্ক নয়,"সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়" এই স্লোগানে সাভারে আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ডেঙ্গুজ্বর প্রতিরোধে জনসচেতনতা মূলক র‍্যালিতে ঔষধের ২৫% কমিশন বৃদ্ধির দাবি জানানো হয়।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে ঢাকার আশুলিয়ার বাইপাইল- আবদুল্লাহপুর মহাসড়কের জামগড়া এলাকায় রূপায়ণ ভূইয়া এম্পোরিয়াম শপিং মলের সামনে ইয়ারপুর ইউনিয়নের ২,৩ ও ৪ নং জোন কমিটির আয়োজনে এই সচেতনতা মূলক র‍্যালি করা হয়। এসময় জামগড়ার বিভিন্ন জায়গায় ময়লা-আবর্জনা ও পানি জমে থাকা স্থানে মশা নিধন স্প্রে করা হয়। 

র‍্যালিতে বক্তব্য রাখেন,আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও বিসিডিএস আশুলিয়া থানা উপশাখার সভাপতি মো.জহিরুল ইসলাম খাঁন লিটন ও পরিবেশবাদী সংগঠন কাশফুল এর প্রতিষ্ঠাতা সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান আকাশ মীর।

এসময় আরও উপস্থিত ছিলেন,,আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলী খান পাপ্পু,যুগ্ন সাধারন সম্পাদক শাহাবুদ্দিন রাজা,সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পাঠান,কোষাধ্যক্ষ মো.কামরুজ্জামান,প্রচার বিষয়ক সম্পাদক নুরুজ্জামান,তথ্য ও প্রযুক্তি বিষয় সম্পাদক মাসুদুর রহমান রুবেল।

এছাড়াও উপস্থিত ছিলেন,ইয়ারপুর ২নং মডেল জোনের সভাপতি সার্জেন্ট অবঃ তৌহিদুল ইসলাম,৩নং জোনের সভাপতি সাইফুল ইসলাম রুমি, ৪নং জোনের সভাপতি মোখলেছুর রহমানসহ অত্র জোন নেতৃবৃন্দ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন