বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা আশুলিয়ার জামগড়ায় প্রবাসীর স্ত্রী ছয় মাসের শিশু রেখে ফাঁসিতে আত্মহত্যার অভিযোগ
logo

আশুলিয়ার জামগড়ায় প্রবাসীর স্ত্রী ছয় মাসের শিশু রেখে ফাঁসিতে আত্মহত্যার অভিযোগ

 ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া শাহজাহান মার্কেট রোডসংলগ্ন মমিন সাহেবের বাড়িতে প্রবাসীর স্ত্রী এক গৃহবধূ ফাঁসিতে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ১০টার দিকে মমিন সাহেবের তিনতলা বাড়ির নিচতলার একটি ভাড়াকৃত কক্ষে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোছাঃ পাখি (২৫)। তিনি প্রবাসী আনিসুর রহমান আনিসের স্ত্রী। অভিযোগ অনুযায়ী, ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত পাখির ছয় মাস বয়সী একটি শিশু সন্তান রয়েছে।

ঘটনার বিষয়ে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী খন্দকার হাজী তোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি একটি শিশু সন্তান রেখে এক নারী আত্মহত্যা করেছেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত শুরু করে।

নিহত পাখির গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। তার স্বামী আনিসুর রহমান আনিস নরসিংদী সদর পৌর এলাকার বাসিন্দা এবং দীর্ঘ প্রায় ৮ বছর ধরে মালয়েশিয়ায় প্রবাসে কর্মরত। স্বজনরা জানান, কিছুদিন আগে তিনি দেশে এসেছিলেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শেখর জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি।

পুলিশ জানায়, ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

খুঁজুন