বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা আশুলিয়ার জামগড়ায় মাছ ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা না পেয়ে মারধর ও টাকা ছিনতাই
logo

আশুলিয়ার জামগড়ায় মাছ ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা না পেয়ে মারধর ও টাকা ছিনতাই

আশুলিয়ার জামগড়া সরকারি প্রাইমারি স্কুল রোডে  ইসমাইল হোসেন মোল্লার জামাই উজ্জ্বল সন্ত্রাসী কায়দায় মাছ ব্যবসায়ীকে মারপিট করে ২০ হাজার টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে।

শুক্রবার ২৪ অক্টোবর ২০২৫ইং রাত সাড়ে ৭ টার দিকে আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জামগড়া প্রাইমারি স্কুল রোডে সালাম মডেল স্কুলের পাশে মাছ ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে, চাঁদার টাকা দিতে অস্বীকার করায় ১৫-২০ জনের একদল সন্ত্রাসী নিয়ে জামাই উজ্জ্বল ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে এবং দোকানের মাছ রাস্তায় ফেলে দেয়। এ ঘটনায় স্থানীয়রা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

ভুক্তভোগী সাহিন বলেন, আমি গরীব মানুষ, কিস্তির টাকা তুলে মাছের ব্যবসা করছি, জামাই উজ্জ্বল আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আর সেই টাকা না দেয়ায় ১৫-২০ জন সন্ত্রাসী দল নিয়ে এসে আমার কাছ থেকে জোর করে ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দোকানে হামলা চালায়, দোকানের সব মাছ রাস্তায় ফেলে দেয়, আমি এ ঘটনার বিষয়ে স্থানীয়দের জানিয়েছি, আমি থানায় মামলা করার জন্য অভিযোগ করবো, আমি সবার কাছে এর সঠিক বিচার চাই।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন