বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
সারাবাংলা আশুলিয়ার ইয়ারপুরে জঙ্গলে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
logo

আশুলিয়ার ইয়ারপুরে জঙ্গলে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইয়ারপুর গ্রামের মধ্যপাড়া গোরস্তানের পাশের জঙ্গল থেকে অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫ইং) বিকেলে স্থানীয়দের খবরের ভিত্তিতে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহ জালালের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।

পুলিশ জানায়, নিহতের বয়স আনুমানিক ২৮ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত রাতে কোনো এক সময় অজ্ঞাত স্থানে হত্যা করে অজ্ঞাত পরিচয়ে ওই নারীর লাশটি ফেলে রাখা হয়।

জমির মালিক সিরাজুল ইসলাম বলেন, “দুপুরে স্থানীয় কয়েকজন আমাকে জানায়, আমার জমির পাশে জঙ্গলে এক মহিলার লাশ পড়ে আছে। পরে আমি পুলিশে খবর দেই।”

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।

আশুলিয়া থানার এসআই শাহ জালাল বলেন, “লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন