হেলাল শেখঃ ঢাকার শিল্পাঞ্চলখ্যাত আশুলিয়া- বাইপাইল থেকে চন্দ্রা পর্যন্ত মহাসড়কে সাম্প্রতিক সময়ে যাত্রীবাহী বাসে ছিনতাই ও ডাকাতির ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রাতের বেলায় চলাচলকারী গণপরিবহন, পোশাক শ্রমিক ও সাধারণ যাত্রীরা বেশি ঝুঁকির মুখে পড়ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের দাবি, মাঝে মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অপরাধীরা গ্রেফতার হলেও স্থায়ীভাবে অপরাধ দমন করা যাচ্ছে না। এতে করে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) সকালে কালিয়াকৈর থানা পুলিশের একটি দল অপারেশন অফিসারের নেতৃত্বে ঢাকা-টাঙ্গাল মহাসড়ক এর চন্দ্রায় ওয়ালটন কারখানার সামনে গণপরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মহাসড়কে টহল জোরদার করা হয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দা ও পরিবহন সংশ্লিষ্টরা বাইপাইল-চন্দ্রা মহাসড়কে স্থায়ী পুলিশ চেকপোস্ট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বৃদ্ধি এবং নিয়মিত রাত্রীকালীন টহল জোরদারের দাবি জানিয়েছেন। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
আশুলিয়ার বাইপাইল-চন্দ্রা মহাসড়কে বাসে ডাকাতি প্রস্তুতিকালে ৬ জন গ্রেফতার
আশুলিয়ার বাইপাইল-চন্দ্রা মহাসড়কে বাসে ডাকাতি প্রস্তুতিকালে ৬ জন গ্রেফতার
হেলাল শেখঃ ঢাকার শিল্পাঞ্চলখ্যাত আশুলিয়া- বাইপাইল থেকে চন্দ্রা পর্যন্ত মহাসড়কে সাম্প্রতিক সময়ে যাত্রীবাহী বাসে ছিনতাই ও ডাকাতির ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রাতের বেলায় চলাচলকারী গণপরিবহন, পোশাক শ্রমিক ও সাধারণ যাত্রীরা বেশি ঝুঁকির মুখে পড়ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, মাঝে মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অপরাধীরা গ্রেফতার হলেও স্থায়ীভাবে অপরাধ দমন
করা যাচ্ছে না। এতে করে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) সকালে কালিয়াকৈর থানা পুলিশের একটি দল অপারেশন অফিসারের নেতৃত্বে ঢাকা-টাঙ্গাল মহাসড়ক এর চন্দ্রায় ওয়ালটন কারখানার সামনে গণপরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা
হয়।আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মহাসড়কে টহল জোরদার করা হয়েছে। এদিকে স্থানীয় বাসিন্দা ও পরিবহন সংশ্লিষ্টরা বাইপাইল-চন্দ্রা মহাসড়কে স্থায়ী পুলিশ চেকপোস্ট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বৃদ্ধি এবং নিয়মিত রাত্রীকালীন টহল জোরদারের দাবি জানিয়েছেন। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত