বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং
logo

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্রিফিং

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ -কে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে অদ্য আজ শনিবার ৩১ জানুয়ারি শ্যামনগর সরকারি মহাসীন কলেজে শ্যামনগর উপজেলার ভোটগ্রহণকারী প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিজ্ আফরোজা আখতার, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, সাতক্ষীরা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম মহোদয়।
প্রশিক্ষণে ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ, ভোট গণনা ও ফলাফল প্রেরণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন, স্বচ্ছতা রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন লে. কর্নেল জনাব শাহরিয়ার রাজীব, অধিনায়ক, নীলডুমুর ব্যাটেলিয়ন (৩৭ বিজিবি), সাতক্ষীরা, জনাব মোঃ মাসুদুর রহমান, জেলা নির্বাচন অফিসারসহ প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারবৃন্দ।

খুঁজুন