IRI Pre- Election Mission এর প্রতিনিধি দলের সাথে The Westin Dhaka তে গণঅধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে গণঅধিকার পরিষদ সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁনের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি অংশগ্রহণ করেন।
আন্তর্জাতিক সম্পাদক খাইরুল আমিন, ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রোকেয়া জাবেদ মায়া এই বৈঠকে অংশ নেন। বৈঠকটি দ্যা ওয়েস্টিন ঢাকায় অদ্য ২১ অক্টোবর, মঙ্গলবার, সকাল ১০.০০ টা থেকে ১১.০০ টা পর্যন্ত হয়েছে।
বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন বলেন, IRI এর পক্ষ থেকে গণঅধিকার পরিষদের নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। আমরা বলেছি, গণঅধিকার পরিষদ ৫০ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, এই মাসের মধ্যে আরও ১০০ টি আসনে প্রার্থী ঘোষণা করা হবে, আমরা ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।
তাদের পক্ষ থেকে সরকারের নির্বাচনী আয়োজন সম্পর্কে জানতে চাওয়া হয়। আমরা বলেছি, সরকার ইতোমধ্যে নির্বাচনের সময় ঘোষণা করেছে, নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ আগামী ফেব্রুয়ারি সময়সীমা ধরে ঘোষণা করেছে। আমাদের সংস্কার ও নির্বাচন কমিশনের উপর আস্থা রয়েছে।
তাদের পক্ষ থেকে জাতীয় পার্টির সাথে গণঅধিকার পরিষদের কোন ক্লাশ আছে কিনা জানতে চাওয়া হয়। আমরা বলেছি, আওয়ামীলীগ ও জাতীয় পার্টি একই অপরাধ করেছে। এই দেশের জনগণ জাতীয় পার্টিকে রাজনীতি ও নির্বাচনে দেখতে চায়না। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ জানাই, তারা যেন জাতীয় পার্টির সাথে কোন বৈঠক বা মিটিং না করে।
তাদের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত কমিশন, জুলাই সনদ ও গণভোট নিয়ে জানতে চাওয়া হয়। আমরা বলেছি, অধিকাংশ রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে। বাকিরাও করবে বলে আমরা আশাবাদী। ঐক্যমত কমিশনের প্রস্তাবে আমরা শতভাগ একমত না হলেও ৮০% একমতে সকল দল আসতে পেরেছি। যেহেতু নির্বাচনের আর মাত্র ৪ মাস মত সময় আছে, সুতরাং একই দিনে জাতীয় নির্বাচন ও জুলাই জাতীয় সনদের গণভোট হওয়া দরকার।
-খবরপ্রতিদিন/ সি.ব