বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের পর ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী
সারাবাংলা আগামী নির্বাচনে সৎ ব্যক্তিদেরকে নির্বাচিত করুন, ঘুষ-দুর্নীতি-চাঁদাবাজী থাকবে না: মুফতি আমির হামজা
logo

আগামী নির্বাচনে সৎ ব্যক্তিদেরকে নির্বাচিত করুন, ঘুষ-দুর্নীতি-চাঁদাবাজী থাকবে না: মুফতি আমির হামজা

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঝিনাইদহ শহর শাখার আয়োজনে সিরাত মাহফিল মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক আলী আজম মোঃ আবু বকর (আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখা)।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল আলিম (নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী,ঝিনাইদহ জেলা), অধ্যাপক আব্দুল আওয়াল (সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঝিনাইদহ জেলা)।

প্রধান বক্তা ছিলেন মুফতি আমির হামজা। তিনি বলেন আগামী নির্বাচনে সৎ ও যোগ্যপ্রার্থীদেরকে নির্বাচিত করুন, তাহলে ঘুষ-দুর্নীতি-চাঁদাবাজী থাকবে না। ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। পরে ঝিনাইদহ-যশোর সড়কের খড়িখালী স্কুল প্রাঙ্গনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন।

দ্বিতীয় বক্তা: ড. মাওলানা হাবিবুর রহমান, (খতিব, আদ-দ্বীন মেডিকেল কলেজ জামে মসজিদ, ঢাকা)। সভাপতিত্ব করেন এ্যাড. ইসমাইল হোসেন, (আমির, বাংলাদেশ জামায়াতে ইসলাম, ঝিনাইদহ শহর)।

-খবরপ্রতিদিন/ সি.ব


খুঁজুন