আগামী জুনের বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য বড় বরাদ্দ রাখা হয়েছে, বলেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার লাকসামের মুদাফফরগঞ্জ বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন,নির্বাচনের আগে বিএনপি জনগণকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।’ সরকার দায়িত্ব নেওয়ার পর সেই কার্যক্রম শুরু হয়েছে। লাকসাম এলাকার মানুষও এ সুবিধা পাবেন বলে জানান তিনি।
তারেক রহমান বলেন,আগামী এক বছরের মধ্যে দেশের প্রায় ৫০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন,জনগণের বিশ্বাসের মূল্যায়ন করবে বিএনপি। ধাপে ধাপে দেশের উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে।
পথসভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বিএনপির হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের সভাপতিত্বে সভায় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর
আগামী বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর
আগামী জুনের বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য বড় বরাদ্দ রাখা হয়েছে, বলেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার লাকসামের মুদাফফরগঞ্জ বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন,নির্বাচনের আগে বিএনপি জনগণকে ফ্যামিলি কার্ড
দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।’ সরকার দায়িত্ব নেওয়ার পর সেই কার্যক্রম শুরু হয়েছে। লাকসাম এলাকার মানুষও এ সুবিধা পাবেন বলে জানান তিনি। তারেক রহমান বলেন,আগামী এক বছরের মধ্যে দেশের প্রায় ৫০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। তিনি আরও বলেন,জনগণের
বিশ্বাসের মূল্যায়ন করবে বিএনপি। ধাপে ধাপে দেশের উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। পথসভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বিএনপির হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের সভাপতিত্বে সভায় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত