বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
অপরাধ ৮ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে *র‍্যাব-১
logo

৮ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে *র‍্যাব-১

জিএমপি, গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন কেরানীরটেক বস্তি এলাকা মাদক ব্যবসায়ীদের একটি অন্যতম স্থান। বারংবার আইন শৃংখলা বাহিনী কর্তৃক অভিযান পরিচালনার পরও তারা সুুযোগ পেলেই উক্ত এলাকায় মাদক ব্যবসার বিস্তার ঘটায়। সুযোগ সন্ধানি মাদক ব্যবসায়ীদের অপতৎপরতার জন্য  টঙ্গী এলাকায় কিশোর গ্যাং এবং ছিনতাইকারীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এরই ধারাবাহিকতায় ইং ৩০ জুন ২০২৫ তারিখ র‍্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জিএমপি, গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন কেরানীরটেক এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে অবস্থান করিতেছে।  প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল ঘটনাস্থল হতে মাদক ব্যবসায়ী  মোঃ শাহাদাত হোসেন (২৭), মোঃ সাজন মিয়া (২৯) এবং মেহেদী হাসান (২১)’দেরকে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মাদকসহ আটক করা হয়। এ সময় আসামীদের নিকট হতে ০৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারণী ১৯(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন