বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
জাতীয় ৭০,০০০ পিস ইয়াবা ও ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার
logo

৭০,০০০ পিস ইয়াবা ও ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৭০,০০০ পিস ইয়াবা ও ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো: ১। মোঃ শরিয়ত উল্লাহ (৪৩) ২। মোঃ রহিম বাদশা (৩৬) ও ৩। মোঃ দেলোয়ার হোসেন লিটন (৪৩)।  
 
ডিবি মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) বিকাল আনুমানিক  ০৫:৩০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে কক্সবাজার থেকে একটি কাভার্ড ভ্যানে ঢাকায় ইয়াবা আসছে। এই তথ্যের ভিত্তিতে মতিঝিল গোয়েন্দা বিভাগের একটি টিম যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক) অবস্থান নেয়। পরবর্তীতে ০৫:৩০ ঘটিকায় উক্ত কাভার্ড ভ্যানসহ শরিয়ত উল্লাহ ও রহিম বাদশাকে আটক করতে সক্ষম হয়। এসময় কাভার্ড ভ্যান তল্লাশি করে ভ্যানের ভিতর বিশেষ কায়দায় তৈরী গোপন প্রকোষ্ঠ থেকে এই ৭০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। 

ডিবি মতিঝিল বিভাগ সূত্রে আরও জানা যায়, শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) বিকাল আনুমানিক ০৪.৪০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম যাত্রাবাড়ী থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকা থেকে ৫২ কেজি গাঁজা ও একটি পিকআপসহ দেলোয়ার হোসেন লিটনকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার ও কুমিল্লা থেকে মাদক এনে রাজধানী ঢাকা সহ এর আশপাশের জেলায় বিক্রয় করত মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃতদের  আদালতে প্রেরণ করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন