বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা ৬০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ পেশাদার মাদক কারবারি মাছুম গ্রেফতার
logo

৬০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ পেশাদার মাদক কারবারি মাছুম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:- রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে আনুমানিক ১২ লক্ষ টাকা মূল্যের ৬০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য মো. মাছুম (৩০) কে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-উত্তরা বিভাগ।  

বুধবার (০৫ মার্চ ২০২৫) যাত্রাবাড়ীর কাজলার দনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (০৫ মার্চ ২০২৫) ডিবি-উত্তরা বিভাগের একটি দল মহানগর এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একদল মাদক কারবারি কুমিল্লা থেকে প্রাইভেটকারযোগে গাঁজা নিয়ে যাত্রাবাড়ীর দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর কাজলার দনিয়া এলাকায় অবস্থান নেয় ডিবি পুলিশের টিম। রাত ১১:৩৫ টায় গাঁজা পরিবহনকারী প্রাইভেটকারকে দনিয়া এলাকায় আটক করে ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি দেখে পালানোর সময় মাদক কারবারি মাসুমকে গ্রেফতার করে ডিবির টিম। গ্রেফতারের পর তার হেফাজত থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাসুম পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত গাঁজা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলো ও পরিবহণ করছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন