বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী
অপরাধ *৬০ কেজি গাঁজা ও দুইটি প্রাইভেট কারসহ দুই দম্পতিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ*
logo

*৬০ কেজি গাঁজা ও দুইটি প্রাইভেট কারসহ দুই দম্পতিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ*

৬০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত দুইটি প্রাইভেট কারসহ দুই দম্পতিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো: ১। মো. শফিক চৌধুরী (৩১) ও তার স্ত্রী ২। জয়নব আক্তার(২৫) এবং ৩। কবির হোসেন (৩০) ও তার স্ত্রী ৪। মোসাঃ চাদনী আক্তার (৩০)

ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা  আনুমানিক ০৬.২৫ ঘটিকার সময় রাজধানীর লালবাগ থানাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এর দুই নম্বর গেটের সামনে অভিযান পরিচালনা করে উল্লিখিত চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত দুইটি প্রাইভেট কার তল্লাশি করে ৬০ কেজি গাঁজা ও অবৈধ মাদক বিক্রয়লব্ধ নগদ দুই লক্ষ টাকা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার দুইটি ও জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা নিয়ে এসে রাজধানী ঢাকায় বিক্রয় করতো। তাদের সকলের বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়। 

এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খুঁজুন