বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
রাজধানী ৬০ ফিট সড়কের যানজট নিরসনে নতুন সংযোগ সড়ক নির্মাণ করছে ডিএনসিসি
logo

৬০ ফিট সড়কের যানজট নিরসনে নতুন সংযোগ সড়ক নির্মাণ করছে ডিএনসিসি

রাজধানীর মিরপুরবাসীর দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ কমাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ৬০ ফিট সড়ককে সরাসরি মিরপুরের প্রধান সড়কের সঙ্গে যুক্ত করার জন্য নতুন সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে।

এই উদ্যোগের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকালে ৬০ ফিট সড়কের উত্তরপ্রান্তে অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। 

এসময় ডিএনসিসির ১৩ নম্বর ওয়ার্ডের গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের নামে সিটি জরিপে রেকর্ডকৃত ৮০৮০০ ও ৪০৪৫৬ দাগের জমি থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। এ সময় তিনি বলেন,“১৭ বছর ধরে ৬০ ফিট রোডের যানজট নিরসনে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। আমরা জনদুর্ভোগ লাঘবে এই স্থানে অবৈধ দখল উচ্ছেদ করে সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু করেছি।”

তিনি আরও বলেন,
“আশাকরি আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আগেই কাজ সম্পন্ন করে সড়কটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।”

আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার থেকে শুরু হওয়া ৬০ ফিট সড়কটি এতদিন মিরপুর ১০ থেকে মিরপুর ২ নম্বরগামী প্রধান সড়কের সঙ্গে যুক্ত হওয়ার আগেই শেষ হয়ে যেত। ফলে যানবাহনকে ডানদিকে সরু পথে মোড় নিতে হতো, যেখানে দুই দিকের ট্রাফিক চলাচলের কারণে সারাদিনই যানজট লেগে থাকত।

এই সমস্যার স্থায়ী সমাধানে ডিএনসিসি এখন বাম পাশ দিয়ে একটি নতুন সংযোগ সড়ক নির্মাণ করছে, যা মিরপুর ২ পোস্ট অফিসের পাশ দিয়ে মিরপুরের মূল সড়কের সঙ্গে মিলবে। এতে ৬০ ফিট সড়কের যানবাহন একমুখী লেনে সরাসরি মিরপুরের প্রধান সড়কে প্রবেশ করতে পারবে।

আজকের উচ্ছেদ কার্যক্রমে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মঈন উদ্দীন, অঞ্চল-৪-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দীন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ মমতাজ মহলসহ ডিএনসিসির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন