দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপি নেতা বিল্লাল হোসেনের দলীয় পদ আগামী তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। তিনি ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও থানার ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব এ বি এম এ রাজ্জাক এক বিবৃতিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, 'দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও থানাধীন ২৬নং ওয়ার্ড বিএনপির আপনার সাধারণ সম্পাদক পদ আগামী ৩ (তিন) মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো। উল্লেখ্য যে, এরপরও আপনি নিজেকে সংশোধন না করলে আপনাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছেএই বিবৃতিতে।
এছাড়া ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হোসেন এর নির্দেশনায় নীবরে চলছে চাঁদাবাজি। এমন অভিযোগ পাওয়া গেছে। আওয়ামীলীগের আমলের মন্ত্রীদের সাথে সামাজিক বিয়ের অনুষ্ঠানের ছবি ছিলো একজন ব্যবসায়ীর, সেই আদলে ব্যবসায়ীকে মিথ্যে মামলা দিয়ে ২৫ লক্ষ টাকার চাঁদা যাওয়ার অভিযোগ করেছেন ব্যবসায়ী।
বাংলাদেশ সংস্কৃতি পরিষদ (বাসপ)এর চেয়ারম্যান কবি রানা হোসেন বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর নতুন বাংলাদেশের স্বপ্নদেখে ছিল মানুষ। যদি সেই ধরনের অপরাধ যদি হয় তাহলে ৩৬ এর আন্দোলন ব্যর্থ হবে। অনেক ব্যবসায়ী বলছেন কারওয়ান বাজারে মোঃ বেল্লাল হোসেনের চাঁদাবাজি বন্ধ হবে? তারা বর্তমান সরকারের কাছে রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা নিবেন।
-খবরপ্রতিদিন/ সি.ব