বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দেড়শো যাত্রী নিয়ে পাকিস্তানের করাচির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। দীর্ঘ ১৩ বছর পর ঢাকা–করাচি–ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের প্রথম ফ্লাইট বিজি ৩৪১ করাচির পথে যাত্রা শুরু করে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিমানের এই ফ্লাইটটি আজ স্থানীয় সময় রাত ১১টায় করাচিতে অবতরণ করবে। ফিরতি ফ্লাইট বিজি ৩৪২ করাচি থেকে শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে ভোর ৪টা ২০ মিনিটে।
বিমানের শীতকালীন সূচি অনুযায়ী সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও শনিবার এই রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। ঢাকা থেকে স্থানীয় সময় রাত ৮টায় যাত্রা করে ফ্লাইটটি করাচি পৌঁছাবে রাত ১১টায় এবং ফিরতি ফ্লাইটটি করাচি থেকে স্থানীয় সময় দিবাগত রাত ১২টা ১ মিনিটে ছেড়ে ঢাকায় ফিরবে একই দিন ভোর ৪টা ২০ মিনিটে।
এই রুটে ফ্লাইট চালু উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে রুটটি চালুর মধ্য দিয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হলো। এই আকাশপথ দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসার এবং শিক্ষা ও সাংস্কৃতিক মেলবন্ধন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
১৫0 যাত্রী নিয়ে ঢাকা-করাচি বিমান চলাচল শুরু
১৫0 যাত্রী নিয়ে ঢাকা-করাচি বিমান চলাচল শুরু
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দেড়শো যাত্রী নিয়ে পাকিস্তানের করাচির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। দীর্ঘ ১৩ বছর পর ঢাকা–করাচি–ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের প্রথম ফ্লাইট বিজি ৩৪১ করাচির পথে যাত্রা শুরু করে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিমানের এই ফ্লাইটটি আজ স্থানীয় সময় রাত ১১টায় করাচিতে অবতরণ করবে। ফিরতি ফ্লাইট বিজি ৩৪২ করাচি থেকে শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে যাত্রা
করে ঢাকায় পৌঁছাবে ভোর ৪টা ২০ মিনিটে। বিমানের শীতকালীন সূচি অনুযায়ী সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও শনিবার এই রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। ঢাকা থেকে স্থানীয় সময় রাত ৮টায় যাত্রা করে ফ্লাইটটি করাচি পৌঁছাবে রাত ১১টায় এবং ফিরতি ফ্লাইটটি করাচি থেকে স্থানীয় সময় দিবাগত রাত ১২টা ১ মিনিটে ছেড়ে ঢাকায় ফিরবে একই দিন ভোর ৪টা ২০ মিনিটে। এই রুটে ফ্লাইট চালু উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে রুটটি চালুর মধ্য দিয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হলো। এই আকাশপথ দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসার এবং শিক্ষা ও সাংস্কৃতিক মেলবন্ধন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত