বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
অপরাধ ১৩৫ পিস ইয়াবাসহ একজন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০
logo

১৩৫ পিস ইয়াবাসহ একজন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ০৪/০২/২০২৬ তারিখ রাত অনুমান ০২.১৫ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার শাহবাগ থানা এলাকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল সফল অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার ও মাদক চক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। 

অদ্য ০৪/০২/২০২৬ তারিখ রাত অনুমান ০০.৪৫ ঘটিকার সময় র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার শাহবাগ থানাধীন অগ্রণী ব্যাংক লিমিটেড, বাংলা একাডেমী শাখার সামনের রাস্তা থেকে মোঃ আফজাল হোসেন (৪৫), পিতা-  মৃত মেহের আলী, সাং- কালিকাপুর, জংগালপাড়া, থানা- বাগমারা, জেলা- রাজশাহী’কে সন্দেহ মূলক ভাবে আটক করা হয়। আসামি মোঃ আফজাল হোসেন’কে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে বিশেষ পদ্ধতিতে ইয়াবা ট্যাবলেট সেবন পূর্বক পেটের মধ্যে বহন করে নিয়ে যাচ্ছে। আসামি মোঃ আফজাল হোসেন’কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের মাধ্যমে তাকে এক্স-রে করানো হয়।

এক্স-রে রিপোর্টে আসামি মোঃ মাসুদ রানা’র পেটের মধ্যে বস্তু সদৃশ কিছু দেখা যায়। পরবর্তীতে অদ্য ০৪/০২/২০২৫ তারিখ রাত ০২.৩৫ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসক ঔষধ প্রয়োগের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে আসামি মোঃ আফজাল হোসেন’কে মলত্যাগ করিয়ে কালো কসটেপে মোড়ানো অবস্থায় একটি পোটলায় রক্ষিত মোট ১৩৫ (একশত পয়ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য ৪০,৫০০/- (চল্লিশ হাজার পাঁচশত) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। 

মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

খুঁজুন