ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১ দলের সমঝোতা নিয়ে নতুন বার্তা দিয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বার্তা দেয় তারা।
দলের প্রচার ও দাওয়াহ সম্পাদক ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এই বার্তায় বলা হয়েছে, ‘সমঝোতার বিষয়ে চূড়ান্ত কথা বলার মতো অবস্থা এখনও তৈরি হয় নাই, বহুমাত্রিক আলোচনা এখনও চলছে।’
‘গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে ইসলামপন্থীদের একবক্স নীতিকে ভিত্তি করে যে রাজনৈতিক সমঝোতার পথচলা শুরু হয়েছিল, তা জাতির মনে প্রত্যাশা তৈরি করেছে। সেই পথচলায় কিছুটা অস্বস্তি তৈরি হলেও সমঝোতার বিষয়ে চূড়ান্ত কিছু বলার সময় এখনও আসে নাই। নেতৃবৃন্দ বহুমাত্রিক ও বহুপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছেন।
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,চূড়ান্ত কিছু বলার মতো অবস্থা তৈরি হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অপরাপর দলসমূহ আনুষ্ঠানিভাবেই জাতিকে অবহিত করবেন। এই বিষয়ে সন্মানিত সাংবাদিক বন্ধুদের দায়িত্বশীল ভূমিকা কামনা করছি।
উল্লেখ্য, গতকাল বুধবার (১৪ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে ডাকা সংবাদ সম্মেলন স্থগিত করা হয়। এদিন বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জোটের আসন সমঝোতা নিয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
অভিযোগ ওঠে,ইসলামী আন্দোলনের আমিরের অনুরোধে ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত’ হয়েছে। তবে এ অভিযোগের কোনো সত্যতা নেই বলে দাবি করেছেন দলটির যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।