বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে
সারাবাংলা ১০ কেজি গাঁজা ও ১৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট’সহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
logo

১০ কেজি গাঁজা ও ১৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট’সহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

গতকাল ১৫ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা টোলপ্লাজার সামনে অস্থায়ী চেকপোস্ট করাকালে দোলা পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো-ব-১৫-০৯৪৫ তল্লাশী করে মালামাল রাখার বক্সের ভেতরে ট্যাগ নং- ২০৫৮৮৫ যুক্ত নেভী ব্লু-রঙের একটি লাগেজ হতে আনুমানিক ৩,১২,০০০/- (তিন লক্ষ বারো হাজার) টাকা মূল্যমানের ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে এবং ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। ধৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। রাবেয়া বেগম (৩৭), স্বামী- মানিক মিয়া, সাং- মঈনপুর, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ও ২। জাহেনারা বেগম (৬০), স্বামী- মৃত মানিক মিয়া, সাং- দেউষ, থানা- ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লা বলে জানা যায়।

অপর একটি অভিযানে গতকাল ১৫ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন নাজিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৪,১২,৫০০/- (চার লক্ষ বারো হাজার পাঁচশত) টাকা মূল্যমানের ১৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। ধৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মো: জামাল উদ্দিন (৪৩), পিতা- মো: নুরুল আমিন, সাং- জয়কৃষ্ণপুর, থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী ও ২। মো: সোহেল শেখ (৩২), পিতা- মো: সামসেল শেখ, সাং- ডাঙ্গী বাঙ্গালকান্দি, থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুর বলে জানা যায়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামীগণ পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। 

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন