সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
অপরাধ নড়াইলে মক্তবে শিশু যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেপ্তার
logo

নড়াইলে মক্তবে শিশু যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেপ্তার

নড়াইলে মক্তবে পড়তে আসা শিশুদের যৌন হয়রানি করার অভিযোগে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. আমিনুল ইসলাম ওরফে জামিল (৫৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, শিশুদের ওপর যৌন নির্যাতনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

খুঁজুন