সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক দুর্নীতি মামলায় বেরোবির সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহর জামিন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে তিনদিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট-২০২৬ সম্পন্ন পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কদমতলীতে মাদক সম্রাট হারুন অর রশিদ বেপরোয়া আতঙ্কে এলাকাবাসী সালাতু সালাম স্বয়ং আল্লাহতাআলার আমল, সালাতু সালাম অতুলনীয় ঈমানী আমল: আল্লামা ইমাম হায়াত শিবির নেতা জিসান ইস্যুতে সংসদে উত্তেজনা বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংকে ২,৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
সারাবাংলা খুলনায় মসজিদে ঢুকে নামাজিদের ওপর এলোপাতাড়ি গুলি, আহত ২
logo

খুলনায় মসজিদে ঢুকে নামাজিদের ওপর এলোপাতাড়ি গুলি, আহত ২

ভোরবেলা মসজিদের ভেতরে যখন পবিত্র আবহ, ঠিক তখনই ঘটলো এক নৃশংস ঘটনা। খুলনার দৌলতপুরে ফজরের নামাজ শেষে মসজিদের ভেতরেই দুই মুসল্লিকে গুলি করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে দৌলতপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীর জামে মসজিদে এই ঘটনা ঘটে।

​গুলিবর্ষণে গুরুতর আহত হয়েছেন লোকমান ও আলম নামে দুই মুসল্লি। প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ শেষ হওয়ার পর লোকমান যখন মসজিদের ভেতরে বসে পবিত্র কোরআন তেলোয়াত করছিলেন, ঠিক তখনই কয়েকজন দুর্বৃত্ত ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে লোকমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে। অপর আহত ব্যক্তি আলম বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঠিক কী কারণে এই হামলা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই নৃশংস ঘটনার সাথে জড়িত অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খুঁজুন