বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
জাতীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরে শুল্ক কমে আসবে আশা অর্থ উপদেষ্টার
logo

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরে শুল্ক কমে আসবে আশা অর্থ উপদেষ্টার

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরে শুল্ক কমে আসবে বলে ।

আজ মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রে বাণিজ্য উপদেষ্টা আছেন। আজ বাণিজ্য সচিব যাচ্ছেন। আগামীকাল মিটিংয়ের পর বুঝতে পারবো। আশা করি আলোচনা ফলপ্রসূ হবে। আলোচনায় যাই হোক তার প্রেক্ষিতে পদক্ষেপ নেওয়া হবে। ৬ তারিখ মিটিং হয়েছে সেটা মোটামুটি ভালো হয়েছে। ওয়ান টু ওয়ান নেগোসিয়েশনের জন্যই ইউএসটিআরের সঙ্গে কথা বলা হচ্ছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি মাত্র ৫ মিলিয়ন ডলার। ভিয়েতনামের সঙ্গে ১২৫ বিলিয়ন ডলার। তাদের ব্যাপারে কনসিডার করেছে। আমাদের যেখানে এতো কম বাণিজ্য ঘাটতি, সেখানে এতো শুল্ক দেওয়ার যৌক্তিকতা থাকে না।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বেশিরভাগ খাদ্যে মূল্যস্ফীতি কমে গেছে, আশা করছি ক্রমাগত কমছে। নন ফুড আইটেমে কমতে একটু সময় লাগবে। বাজেট ঘাটতি বিরাট না। সিস্টেমে পরিবর্তন করে চেষ্টা করা হচ্ছে, তাহলে রেভিনিউ কালেকশন অনেক বেশি হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন