বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বিশ্ব যুক্তরাষ্ট্রের হামলায় ১০০ জন নিহত হয়েছেন: ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী
logo

যুক্তরাষ্ট্রের হামলায় ১০০ জন নিহত হয়েছেন: ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো বলেছেন, গত শনিবার যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ক্ষমতাচ্যুত করার ঘটনায় ১০০ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে এ কথা জানান তিনি 

এর আগে কারাকাস নিহত মানুষের কোনো সংখ্যা জানায়নি। তবে ভেনেজুয়েলার সেনাবাহিনী তাদের নিহত ২৩ সদস্যের একটি তালিকা প্রকাশ করেছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, মাদুরোর নিরাপত্তা বাহিনীর একটি বড় অংশকে ‘ঠান্ডা মাথায়’ হত্যা করা হয়েছে। আর কিউবা জানিয়েছে, ভেনেজুয়েলায় অবস্থানরত তাদের সামরিক ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মধ্যেও কেউ কেউ নিহত হয়েছেন।

কাবেলো বলেন, মাদুরোর সঙ্গে তুলে নিয়ে যাওয়া তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস যুক্তরাষ্ট্রের অভিযানের সময় মাথায় আঘাত পেয়েছেন। মাদুরো নিজেও পায়ে আঘাত পেয়েছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত তাঁর সাপ্তাহিক অনুষ্ঠানে কাবেলো ভেনেজুয়েলার সেনাসদস্যদের ‘সাহসী’ বলে প্রশংসা করেন। তিনি বলেন, অভিযানে নিহত সেনাসদস্যদের স্মরণে গত মঙ্গলবার এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

খুঁজুন