বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বিশ্ব যুক্তরাষ্ট্রে কারখানায় বিস্ফোরণ, ১৬ জন নিহত
logo

যুক্তরাষ্ট্রে কারখানায় বিস্ফোরণ, ১৬ জন নিহত

বড় ধরনের বিস্ফোরণের ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি বিস্ফোরক কারখানায়। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার (১১ অক্টোবর) এ তথ্য দিয়েছে।

গত শুক্রবার বাক্সনর্ট শহরে একিউরেট এনার্জেটিক সিস্টেমস নামের একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটি সামরিক কাজ ও কোনো কিছু গুঁড়িয়ে দেওয়ার কাজে ব্যবহারের জন্য বিস্ফোরক তৈরি করে থাকে।

বিভিন্ন সংবাদ প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণে ওই কারখানার একটি ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বিস্ফোরণের সময় কয়েক মাইল দূরের বাড়িঘরও কেঁপে উঠেছিল। ধ্বংসাবশেষগুলো উড়ে বিভিন্ন জায়গায় পড়েছে।

শুরুতে বিস্ফোরণে ১৮ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়েছিল। তবে হামফ্রিস কাউন্টি শেরিফ ক্রিস ডেভিস বলেছেন, মৃত ধরে নেওয়া ব্যক্তিদের মধ্যে দুজন ঘটনাস্থলে ছিলেন না বলে তাঁরা পরে জানতে পেরেছেন। ঘটনাস্থলে ওই দুই ব্যক্তির গাড়ি ও ব্যক্তিগত জিনিসপত্র পাওয়া যাওয়ায় শুরুতে তাঁদের মৃত হিসেবে ধরে নেওয়া হয়েছিল।

তবে আইনপ্রয়োগকারী সংস্থা ব্যুরো অব অ্যালকোহল, টোবাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভসের কর্মকর্তা ব্রাইস ম্যাকক্রাকেন গতকাল রাতে সাংবাদিকদের বলেন, এ বিস্ফোরণের উত্স এবং কারণ জানার বিষয়ে কর্তৃপক্ষ ওই দিন পর্যন্ত খুব একটা এগোতে পারেনি।

হামফ্রিস কাউন্টি শেরিফ ক্রিস ডেভিস বলেছেন, কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত থেকে সতর্কতার সঙ্গে ধীরে ধীরে কাজ করছে। যখনই তারা বিপদের আশঙ্কা করছে, তখনই বোমাবিষয়ক প্রযুক্তিবিদদের সেখানে ডেকে নিচ্ছে।

হামফ্রিস কাউন্টি শেরিফ ক্রিস ডেভিস বলেছেন, কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত থেকে সতর্কতার সঙ্গে ধীরে ধীরে কাজ করছে। যখনই তারা বিপদের আশঙ্কা করছে, তখনই বোমাবিষয়ক প্রযুক্তিবিদদের সেখানে ডেকে নিচ্ছে।

বিস্ফোরণে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষা করা হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন