বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন
সারাবাংলা যশোরে শহরে এক যুবককে অপহরণ করে টাকা-মোবাইল ছিনতাই
logo

যশোরে শহরে এক যুবককে অপহরণ করে টাকা-মোবাইল ছিনতাই

ইয়ানূর রহমান, যশোর বিশেষ প্রতিনিধি:- যশোর শহরের পুরাতন কসবা শহীদ মিনারের সামনে থেকে জনতা লাইব্রেরির কর্মচারী রকি (২৩) নামের এক যুবককে অপহরণ করে মারধর করে তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।মঙ্গলবার সকাল নয়টায় এ ঘটনা ঘটে। অপহৃত রকি পুরাতন কসবা এলাকার নুর মোহাম্মদের ছেলে।

রকি জানান, সকাল ৯টার দিকে পুরাতন কসবা এলাকার শহীদ মিনারের সামনে তিনি অবস্থান করছিলেন। এ সময় নেওয়াজ এবং তার ৪-৫ জন সঙ্গী রকিকে জোরপূর্বক একটি ইজিবাইকে তুলে নিয়ে যায়। এরপর শহরের বিভিন্ন স্থানে নিয়ে তাকে মারধর করা হয়। এসময় তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে কারবালা রোড সিএমবি অফিসের সামনে তাকে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। খবর পেয়ে রকির স্বজনেরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল বলেন, পুলিশ বিষয়টি নিয়ে খোঁজ খবর নিচ্ছে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন