বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
অপরাধ যশোরে অস্ত্র গুলিসহ সন্ত্রাসী ইমলাক আটক
logo

যশোরে অস্ত্র গুলিসহ সন্ত্রাসী ইমলাক আটক

যশোরের ১৭ মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী ইমলাককে অস্ত্র গুলিসহ পুলিশ আটক করেছে । তিনি সদর উপজেলার সালিয়াট গ্রামের আলতাফ হোসেনের ছেলে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ
(ওসি) আবুল হাসনাতের নেতৃত্বে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সমন্বয়ে একটি
বিশেষ টিম গোপালপুরের ফুলতলা বাজার থেকে তাকে আটক করে। সন্ধার পর তাকে কোতোয়ালি থানায় আনা হয়।
 
ওসি আবুল হাসনাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তিনি ফুলতলা বাজারে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অস্ত্রসহ হাতেনাতে তাকে আটক করা হয়। 

এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। ইমলাককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
 
একাধিক সুত্র জানান,  ইমলাক হত্যা, ডাকাতি, ছিনতাইসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন