বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা যশোরে ৫টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক
logo

যশোরে ৫টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরের মুড়লী মোড় এলাকায় এক অভিযানে ৫পিস স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে
গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা যশোর-খুলনা
মহাসড়কের মুড়লী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।
 
আটককৃত ব্যক্তির নাম আবু বকর সিদ্দিক ঢাকার শ্যামপুরের সাইজদ্দিন রহমানের ছেলে। তার কাছ থেকে ৬৯৭ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার, একটি মোবাইল, একটি পাওয়ার ব্যাংক ও নগদ টাকা জব্দ করা হয়।
 
বিজিবি জানায়, আবু বকর সিদ্দিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে বেনাপোল হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। জব্দকৃত স্বর্ণ ও অন্যান্য মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১১ লাখ ৭৯ হাজার ৯৭৪ টাকা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী
জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। বিজিবির
অভিযান অব্যাহত থাকবে এবং আটককৃত স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন